ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২ টি কোম্পানির শেয়ার ...

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৪৩ বারে ২ লাখ ৪৬ হাজার ৭০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৪৩৯ বারে ১০ লাখ ৪২ হাজার ৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭৬ লাখ টাকা।

পাঠকের মতামত