
উপকূলীয় উপজেলা পাথরঘাটা দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, নদীভাঙন ও অতিবৃষ্টির ঝুঁকি সবসময়ই থাকে। তাই দুর্যোগ মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগ নয়, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সমন্বিত উদ্যোগ ছাড়া দুর্যোগ মোকাবেলার বিকল্প নেই।
বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ এর বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় বুধবার (২০মে) পাথরঘাটা উপজেলা পরিষদের চতুর্থ তলায় হলরুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভায় এমন মন্তব্য করেন উপস্থিত বক্তারা।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পালের সভাতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা সমাজসেবা অফিসার মো.মহসিন হোসেন, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিন্স রায়, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন,উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা প্রেসকাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম প্রমুখ। উপজেলা পর্যায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও উদ্দেশ্য এবং উপজেলায় আশ্রয়কেন্দ্রগুলোর তথ্য তুলে ধরেন এনএসএস এর প্রকল্প সমন্বয়কারী নাগরীস পারভীন মুক্তি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো.মোস্তফা।
এ সময় ইউএনও তাপস পাল বলেন, পাথরঘাটা উপজেলা একটি দুর্যোগ প্রবণ এলাকা। এখানে প্রতিনিয়ত নানা দুর্যোগ হয়ে থাকে। অনেকে মনে করেন প্রাকৃতিক দুর্যোগ শুধুই সৃষ্টিকর্তার সৃষ্টি, অথচ প্রাকৃতিক দুর্যোগেও মানুষের দায় রয়েছে। তাই দুর্যোগের মাত্রা কমাতে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়াও দুর্যোগের আগে আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং উদ্ধার সরঞ্জাম মজুত করা প্রয়োজন।
উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, উপকূলে অনেক আশ্রয় কেন্দ্র অরক্ষিত, পরিত্যাক্ত এবং প্রভাবশালীদের দখলে থাকে। আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি না থাকা এবং উপজেলা, ইউনিয়ন পর্যায় দুর্যোগ ব্যবস্থা কমিটির সভা না হওয়া এর অন্যতম কারণ। দুর্যোগ প্রবণ এলাকা হওয়ায় কমিটিগুলো সচল রাখার জন্য আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, পাথরঘাটায় দুর্যোগ মোকাবেলায় সমন্বিত প্রস্তুতির বিকল্প নেই। কেবলমাত্র সমন্বিত ও কার্যকর উদ্যোগই পারে পাথরঘাটার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে।
টিআর
- ১বিশ্ববাজারে ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
- ২`যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও হামলা করবে না’
- ৩টেকনো ড্রাগসের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৪আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- ৭কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৮জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৯আজ ফের শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- ১০দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৩কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা





পাঠকের মতামত