
মেহেদী হাসান দীপ, বাউফল-পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের লক্ষীপাশা গ্রামে চলমান খাল খনন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। মঙ্গলবার দুপুরে তিনি প্রকল্প এলাকা ঘুরে খননকাজের অগ্রগতি ও মান যাচাই করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ইউএনও সরেজমিনে খালের গভীরতা পরিমাপের নির্দেশ দিলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মাপজোখ শেষে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত গভীরতা বজায় রেখেই খননকাজ পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের দাবির বিষয়ে সালেহ আহমেদ বলেন, খালের ওপর একটি আয়রন ব্রিজ নির্মাণের বিষয়টি বিবেচনা করা হবে, যাতে এলাকাবাসীর চলাচল ও নৌযান চলাচলে সুবিধা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে খাল খননের সময়কাল নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রকল্পটি ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার নির্দেশনা রয়েছে।
প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ইউএনও বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করেই কাজ পরিচালিত হচ্ছে। নিয়মের বাইরে কোনো কাজের অনুমোদন বা বিল প্রদান করা হবে না।
তিনি আরও বলেন, এই খাল খনন কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষি সেচ সুবিধা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপকার নিশ্চিত করা। পাশাপাশি খাল খনন শেষে এর দুই পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এনজে
- ১লোহিত সাগর দিয়ে চলাচলে ফি না নেওয়ার ঘোষণা হুথিদের
- ২সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ৩চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৪খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত
- ৫ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৬শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৮সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ১০সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত