জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১০, ২০২৬ ৬:০০ পিএম , আপডেট: জুন ১০, ২০২৬ ৬:১৭ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণে অভিযান চালিয়ে ১০ পিস ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১,২৪০ টাকা উদ্ধারসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। একই দিনে পৃথক অভিযানে এক পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় এসআই মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (৯ জুন) রাত ৯টা ১০ মিনিটে মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস এলাকায় মমতাজ কোল্ড স্টোরেজের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানে খোরশেদ আলম এরশাদ (৩৬) ও মো. আল-আমিন (২৪) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১,২৪০ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে একই দিনে এসআই মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ মধ্য দিঘলদী এলাকায় পৃথক গ্রেফতারি অভিযান চালিয়ে সিআর-১৭১/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি সোহাগ (৩২)-কে গ্রেফতার করেন। পরে তাকেও আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর এক ...

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ ...

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...