
শ্রমিকদের বিরুদ্ধে কারখানায় বে-আইনী ধর্মঘট করে কাজ বন্ধ করে দেয়া এবং উশৃঙ্খলতা করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১ জুলাই) দুপর ১২ টায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রমিকেরা কারখানায় গেলে কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যার পর কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) কারখানার প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়। কারখানাটি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (জরুন) এলাকায় অবস্থিত।
কারখানা বন্ধের নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেন ২৮ জুন (রবিবার) বেলা ১১ টার দিকে শ্রমিকরা কারখানায় বে-আইনী ধর্মঘট করে কাজ বন্ধ করে দেয় এবং কারখানায় উশৃঙ্খলতা করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে কারখানা ত্যাগ করে চলে যায়। পরদিন ২৯ জুন (সোমবার) পৌণে ৮টার দিকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করে এবং কাজে যোগদান না করে কারখানার প্রধান ফটকে অবস্থান নেয়। কর্তৃপক্ষ তাদেরকে কাজে যোগদানের জন্য অনুরোধ করলে তার কাজে যোগদান না করে কারখানা ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে মঙ্গলবার (৩০ জুন) পৌণে ৮টার দিকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে তাদের হাজিরা নিশ্চিত করে এবং কাজ না করে বসে থাকে। কর্তৃপক্ষ বারবার কাজ করার জন্য শ্রমিকদেরকে অনরোধ করলেও তারা কাজে যোগদান না করে মধ্যাহ্ন (লাঞ্চ) বিরতিতে চলে যায়। পরবর্তীতে তারা মধ্যাহ্ন (লাঞ্চ) বিরতির পর কারখানায় প্রবেশ করে কর্তৃপক্ষের অনুরোধে কাজ শুরু করলেও কিছু সময় পর আবার কাজ বন্ধ করে দেয়। শ্রমিকদের এ ধরনের আচরণ অবৈধ ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বুধবার (১ জুলাই) থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) ঘোষনা করেছে। পরবর্তীতে কারখানা খোলার অনুকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।
এদিকে, শ্রমিকেরা জানায় ২৭ জুন (শনিবার) তাদের সহকর্মী নারী শ্রমিক রুবিনা বেগম (৪৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে সহকর্মীরা তাকে কারখানা অভ্যন্তরে মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোনাবাড়ী ক্লিনিকে পাঠানো হয়। ওই ক্লিনিকে রুবিনা বেগমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে রেফার্ড করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। ২৮ জুন (রবিবার) সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে তাদের সহকর্মী নারী শ্রমিক রুবিনা বেগমের মৃত্যুর খবর জানতে পেরে তারা কাজ বন্ধ করে দেয়। শ্রমিকদের দাবী কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে রুবিনার মৃত্যু হয়েছে। সহকর্মী নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা সঠিক তদন্ত করে দায়িত্বে অবহেলায় জড়িত কর্মকর্তাদের বিচার দাবি করে।
নিহত রুবিনা বেগম সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মেঘাই গ্রামের মৃত সুমার আলী সরকারের মেয়ে। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (জরুন) এলাকায় ভাড়া বাসায় বসবাস করে থেকে ইসলাম গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
কারখানা উপ-মহা ব্যবস্থাপক (প্রশাসন) তানভীরের মুঠোফোনে দুপুর দেড়টায় কল দিয়ে এসব বিষয়ে জানতে চাইলে তিনি মিটিংয়ে থাকার কথা বলেন এবং পরে যোগাযোগ করার পরামর্শ দিয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের ভাষ্যমতে তাদের নারী সহকর্মী সম্ভবত অসুস্থতাবোধ করছিল। তাদের অভিযোগ ওই নারীকে একটু আগে অর্থাৎ যথাসময়ে কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না। আমরাও তদন্ত করতেছি এ ঘটনায় কারো কোনো অবহেলায় ছিল কি’না এবং কোনো ধরনের ইচ্ছাকৃতভাবে মেয়েটাকে নিতে লেট করছে কি’না। তবে চিকিৎসকেরা বলছে মেয়েটা আগে থেকেই অসুস্থ ছিল। তাদের সহকর্মীর মৃত্যুতে আমরাও সহমর্মিতায় একমত।
তিনি আরো বলেন, কারখানা কর্তৃপক্ষ মনে করছে শ্রমিকেরা এটাকে ইস্যু করে কোনো একটা পক্ষ নিয়ে ভাংচুর বা আনরেস্ট করতে পারে এজন্য তারা হয়তো নোটিশ টানিয়ে বন্ধ ঘোষনা করে দিয়েছে। এ মূহুর্তে কারখানার পরিবেশ শান্ত রয়েছে।
এনজে
- ১জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ২বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৩জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৪বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৫সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৬দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৭রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৮সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৯শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার





পাঠকের মতামত