
বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন আরও সহজ হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ডিপার্টমেন্ট-১-এর ডিরেক্টর এ.এন.এম. মইনুল কবির, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর ডিরেক্টর মো. শরাফাত উল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম এবং ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বাংলাদেশ ব্যাংকের গভর্নর শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় সভায় অংশ হন। সেখানে তিনি বাংলা কিউআর, ডিজিটাল পেমেন্ট এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।
এই উদ্যোগের আওতায় ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসের সব ধরনের আর্থিক লেনদেন— যেমন টিউশন ও অ্যাকাডেমিক ফি, ক্যাফেটেরিয়া ও রিটেইল শপের বিল এবং অন্যান্য দৈনন্দিন খরচ বাংলা কিউআর ও অন্যান্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করা যাবে।
এই উদ্যোগটি দেশজুড়ে ক্যাশলেস পেমেন্ট প্রসারে বাংলাদেশ ব্যাংকের জাতীয় পর্যায়ের কৌশল বাস্তবায়নে সরাসরি সহায়তা করবে। বাংলা কিউআর হলো দেশের একটি সমন্বিত কিউআর পেমেন্ট প্ল্যাটফর্ম। এর মাধ্যমে যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারী গ্রাহক আর্থিক প্রতিষ্ঠানভেদে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে তাৎক্ষণিক পেমেন্ট করতে পারবেন।
এই উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, কীভাবে প্রযুক্তি আমাদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে পারে— এই উদ্যোগটি তার-ই প্রমাণ। দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস চালুর যাত্রায় ব্র্যাক ইউনিভার্সিটির অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ স্বপ্নপূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে বাংলা কিউআর একটি সাহসী পদক্ষেপ। তবে এমন অন্তর্ভুক্তিমূলক সমাজ নিশ্চিত করতে হলে সাধারণ মানুষের ইন্টারনেট কানেক্টিভিটি এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে হবে, যা সামগ্রিক ডিজিটাল ইকোসিস্টেমের অন্য দুটি প্রধান স্তম্ভ।
উল্লেখ্য, অনুষ্ঠানটি ব্র্যাক ইউনিভার্সিটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্লাব (FINACT)-এর শিক্ষার্থীদের সহায়তায় আয়োজন করা হয়।
এই উদ্যোগের মধ্য দিয়ে ডিজিটাল ব্যাংকিং ও পেমেন্ট সেবার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক নেতৃত্ব প্রতিফলিত হয়েছে। একই সাথে এই আয়োজনের মধ্যে দিয়ে একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং ক্যাশলেস অর্থনীতি গঠনে সরকারি ও বেসরকারি খাতের যৌথ সহযোগিতার গুরুত্ব উঠে এসেছে।
বিএইচ
- ১ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৩পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৬আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৭ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৮পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৯দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১০কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ১একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ২বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৩সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৪বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৫এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৬২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৭৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৮মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৯ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ১০নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা





পাঠকের মতামত