আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। অপরদিকে, ঢাকা রয়েছে ১৩ ...

আবহাওয়া অধিদপ্তর দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও বৃষ্টির সম্ভবনা রয়েছে।
সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এনজে

পাঠকের মতামত