
দেশের বীমা বাজারে ব্যবসা করতে বীচল্যান্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নামে আরো একটি জীবন বীমা কোম্পানিকে লাইসেন্স দিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ মে, ২০২১) নতুন এই কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকদের হাতে লাইসেন্স হস্তান্তর করা হয়।
এর আগে ২৮ মার্চ, ২০২১ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ১৩৩তম সভায় প্রস্তাবিত বীচল্যান্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে লাইফ বীমা ব্যবসা করার জন্য নিবন্ধন সনদ প্রদানের বিষয়ে বিস্তাতির আলোচনা শেষে অনুমোদন দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
নতুন বীমা কোম্পানি বীচল্যান্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন দেশের স্বনামধন্য আকিজ শিল্প গোষ্ঠীর পরিচালক শেখ শামিম উদ্দিন। এ ছাড়াও মো. ফরহাদ হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ কোম্পানিটির পরিচালক হিসেবে রয়েছেন বলে জানা গেছে।
সূত্র তথ্য মতে, বীমা আইন, ২০১০ এর ৮ ধারা এবং বীমাকারীর নিবন্ধন প্রবিধানমালা, ২০১৩ মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলসহ নির্ধারিত ফি, পরিশোধিত মূলধন এবং বিধিবন্ধ জামানতের টাকা এরইমধ্যে জমা করেছে বীচল্যান্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
এ ছাড়াও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মোতাবেক প্রস্তাবিত কোম্পানিটি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে প্রত্যয়নকৃত মেমোরেন্ডাম অব এসোসিয়েশন, আর্টিকেল অব এসোসিয়েশন, সার্টিফিকেট অব ইনকরপোরেশন এবং সার্টিফিকেট ফর কমেন্সমেন্ট অব বিজনেস দাখিল করেছে।
- ১জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৪চা শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি
- ৫রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ৬মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ৭অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৮ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৯দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ১০বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন





পাঠকের মতামত