প্রকাশিত: মে ৩১, ২০২০ ৩:৫৬ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানি তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে।

রোববার (৩১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রেকিট বেনকিজার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি), মার্কেন্টাইল ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে রেটিক বেনকিজারের ৩ জুন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮ এপ্রিল, ব্যাংক এশিয়ার ২৯ এপ্রিল, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৮ মে, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২৮ এপ্রিল, মার্কেন্টাইল ব্যাংকের ৩০ এপ্রিল, ডাচ-বাংলা ব্যাংকের ২৭ এপ্রিল, ইউনাইটেড ফাইন্যান্সের ২৩ এপ্রিল এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩০ এপ্রিল এজিএম’র তারিখ নির্ধারণ করা ছিল। করোনা পরিস্থিতির কারণে কোম্পানিগুলো তাদের এজিএম স্থগিত করেছে।

এসব কোম্পানির পক্ষ থেকে এজিএমের নতুন তারিখ, সময় এবং স্থান নির্ধারণ করে পরে জানিয়ে দেওয়া হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

শেয়ার

পাঠকের মতামত

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ...

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় ...

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের জন্য থাই বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ...

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত ...