
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃষ্টির মতো রকেট ছুড়ছে ইসরায়েল। টানা সপ্তম দিনের মতো সেখানে চলছে হামলা।
উপত্যকাটিতে রোববার রাতে এক ঘণ্টায় দেড় শতাধিক রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা।
এদিন ভোরের হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে।
ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে রোববারের হামলাকে ২০০০ সালে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত হওয়া ‘সবচেয়ে তীব্র’ হামলা বলে আখ্যা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল-ওহেদা শহরকে কেন্দ্র করে অর্ধেকের বেশি রকেট ছোড়া হয়েছে। এতে আবাসিক ভবন, অবকাঠামো ও সড়ক ধ্বংস হয়েছে।
রোববার রাতভর বোমা হামলায় ১৬ জনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচ শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
বেসামরিক প্রতিরক্ষাকর্মী মেদহাত হামদান বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা এখনও মানুষের চিৎকার শুনতে পাচ্ছি। আমার যেন সব ভয় চলে গেছে। এখন আর বিস্মিত হই না।
গত সপ্তাহে জেরুজালেমের আল-আকসায় পবিত্র জুমাতুল বিদা আদায়কে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের শুরু। কয়েক বছরের মধ্যে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।
সংঘর্ষের পর হামলায় এক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় ১৮১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে হাজারের বেশি মানুষ।
- ১সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ২চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৩খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত
- ৪ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৫শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৭সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৯সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ১০রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত