
নিউইয়র্কে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ফের স্কুল ও রেস্তোরাঁ বন্ধের বিষয় নিয়ে সিটি মেয়র ও রাজ্য সরকারের মধ্যে চলছে তুমুল দ্বন্দ্ব।
সিটি মেয়র বিল ডি ব্লাজিও স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয়-এমন ব্যবসা প্রতিষ্ঠান ৭ অক্টোবর থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো তা অনুমোদন দেননি। ফলে তাদের মধ্যে শুরু হয়েছে তুমুল দ্বন্দ্ব।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেয়র নিউইয়র্কের স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান আবার বন্ধ করে দেওয়ার কথা বললেও প্রস্তাবটি গভর্নর নাকচ করে দিয়েছেন।
গত ৫ অক্টোবর গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, নিউইয়র্কের স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান এই মুহূর্তে আবার বন্ধ করার কোনো প্রয়োজন নেই।
মেয়র ব্লাজিওর এ সম্পর্কিত প্রস্তাব অনুমোদন না করে গভর্নর বলেছেন, স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে এর পরিবর্তে রাজ্য পুলিশ সহায়তা করতে পারে। নিউইয়র্কে করোনাভাইরাস প্রতিরোধে বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক।
কেউ এই আইন অমান্য করলে পুলিশ অতিরিক্ত জরিমানা করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সমন জারি করতে পারে। করোনাবিধি ভঙ্গ করলে রেস্তোরাঁকে জরিমানা করা যেতে পারে।
গভর্নর বলেন, স্থানীয় সরকারের আইন প্রয়োগের আইনি বাধ্যবাধকতা রয়েছে। যদি না করে, তাহলে স্থানীয় সরকার আইন লঙ্ঘন করবে। আর মৌখিকভাবে মাস্ক পরতে বলাটা-আইনের যথাযথ প্রয়োগ নয়। এটা যে কেউ লঙ্ঘন করবে।
নগরে আইনের যথাযথ প্রয়োগ না করাটা মেয়র ব্লাজিওর দোষ বলেও মন্তব্য করেন গভর্নর। ৪ অক্টোবর নগরের সিটি হলে মেয়র বিল ডি ব্লাজিও বলেন, নিউইয়র্কের ব্রুকলিন ও কুইন্সে আবার করোনার সংক্রমণ বাড়ছে। করোনা প্রতিরোধে দীর্ঘ দিন এসব প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আবার খোলা শুরু হয়েছে।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে ৭ অক্টোবর থেকে নগরের চিহ্নিত নয়টি এলাকার স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান আবার বন্ধ করে দিতে হবে। বিষয়টি বর্তমানে রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিল ডি ব্লাজিও বলেন, স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান আবার বন্ধ করে দিতে আপাতত নগরের নয়টি এলাকা চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে-ব্রুকলিনের বেনসনহার্স্ট, বরো পার্ক, গ্রেভসেন্ড, মিডউড ও শেপসহেড বে এবং কুইন্সের ফার রকঅ্যাওয়ে ও কিউ গার্ডেনস। এসব এলাকায় প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস।
তবে ব্লাজিওর এই প্রস্তাব নাকচ করে কুমো বলেছেন, এর পরিবর্তে নগরের ওই এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার বিষয়ে সিটি কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত