
জার্মানির তৈরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাজা বোমা ১৫ পাউন্ড খরচ করলেই পাওয়া যাবে! তবে এর আগে বেশ কয়েক হাত ঘুরেছে।
অনলাইনে বিক্রিবাটার ওয়েবসাইটে ‘ব্যবহার করা জিনিস’-এর বিভাগে এই বয়ানেই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল, যা দেখে চমকে যায় ব্রিটেনের পুলিশ। খবর ডেইলি মেইলের।
প্রায় সঙ্গে সঙ্গেই বিজ্ঞাপনদাতার বাড়িতে চড়াও হয় তারা। বোমাটি সংগ্রহ করে, তার নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে তবে নিশ্চিন্ত হয়। আপাতত বেআইনি পণ্য সংগ্রহের অভিযোগে ওই বিজ্ঞাপনদাতাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
গত ১৮ মে বিজ্ঞাপনটি দেওয়া হয় অনলাইন বিক্রির সংস্থা ই-বের ওয়েবসাইটে। পুলিশ জানিয়েছে, বিজ্ঞাপনদাতা মার্ক উইলিয়াম পেশায় একজন মেটাল ডিটেক্টরিস্ট।
পুলিশকে মার্ক জানিয়েছেন, বোমাটি তিনি খুঁজে পান হ্যাম্পশায়ারে তার ভাইয়ের বাড়ির সামনের একটি খেলার মাঠ থেকে। মাটির নিচে পোঁতা ছিল। বোমাটি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, অ্যাডলফ হিটলারের আমলে তৈরি, তা দেখেই বুঝেছিলেন মার্ক। তবে বোমাটি তাজা না কি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা ছিল না তার।
মার্ককে এ ব্যাপারে জানান সেনাবাহিনীর জিনিসের সংগ্রাহক রালফ শেরউইন। রালফ জানিয়েছেন, বিজ্ঞাপনটি দেখেই মার্কের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।
সঙ্গে সঙ্গেই তৎপর হয় পুলিশ। মার্কের বাড়িতে পৌঁছে তাদের সবাইকে বাড়ি থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। তার পর মার্ককে গ্রেফতার করে পুলিশ।
- ১চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ২ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৫সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৬প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৭সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৮রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৯যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ১০আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত