প্রকাশিত: জুন ৬, ২০২১ ২:২৭ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৯:৫৪ পিএম

জাতীয় সংসদে ‘বাংলাদেশ জাতীয় আর্কাইভ বিল, ২০২১’ নামের একটি বিল উত্থাপন করা হয়েছে। রোববার জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের দ্বিতীয় বৈঠকে এ বিল উত্থাপন করা হয়।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। খবর বাসসের

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ অধিবেশন শুরু হয় সকাল ১১টা ০৪ মিনিটে।

শুরুতে শিশু দিবাযত্ন বিল, ২০২১ এবং হজ ও ওমরা ব্যবস্থ্যাপনা বিল, ২০২১ এর ওপর পৃথকভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্রণালয় সম্পর্কিত এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। রিপোর্ট দু’টি উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যথাক্রমে বেগম মেহের আফরোজ ও হাফেজ রুহুল আমিন মাদানি।

এরপর সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়। আলেচনায় অংশ নেন সরকারি দলের অধ্যাপক আলী আশরাফ, আবুল হাসান মাহমুদ আলী, মহিউদ্দিন খান আলমগীর, উপাধ্যক্ষ আবদুস শহীদ, তাহজিব আলম সিদ্দিকী, সেলিমা আহমাদ, বিএনপির হারুনুর রশীদ ও রুমীন ফারহানা।

শেয়ার

পাঠকের মতামত

বিরোধীদলীয় নেতা বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশে আমরা আর ...

সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

সংবাদকর্মী ও গণমাধ্যমের স্বার্থে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ...

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে নিম্নচাপে ...

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে। জানা গেছে, ...

স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার

স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ...