
টানা ৯ সপ্তাহ উত্থানের পর বিদায়ী সপ্তাহে পতন হয়েছে পুঁজিবাজারে। সপ্তাহটিতে সব সূচক কমেছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আর সপ্তাহটিতে পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীরা হারিয়েছে ১৮ শত কোটি টাকার বাজার মূলধন। সপ্তাহটিতে পুঁজিবাজারে লেনদেন আড়াই হাজার কোটি টাকা কমেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৯ হাজার ৯৩৭ কোটি ৭৭ লাখ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটি ৮২ লাখ ৪৭ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১ হাজার ৮০২ কোটি ৯৪ লাখ ৫৩ হাজার টাকা বাজার মূলধন হারিয়েছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ২৫৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২ হাজার ১৮৮ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৮৪৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২ হাজার ৩৮৯ কোটি ৫৬ লাখ ১ হাজার ৫৯০ টাকা বা ১৯ শতাংশ কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ২৯০ পয়েন্ট এবং ২ হাজার ১৯৭ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৮টির বা ৩৯.৪৭ শতাংশের, কমেছে ২১০টির বা ৫৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির বা ৪.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৮৪ লাখ ৮ হাজার ২৩২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ২৫৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮২ কোটি ৬১ লাখ ৮১ হাজার ২১ টাকা কম হয়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৭০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮ পয়েন্ট বা ০.১৭ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বা ০.১০ শতাংশ, সিএসই-৫০ সূচক ৬ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ এবং সিএসআই ১ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৫৭৬ পয়েন্ট, ১৩ হাজার ১০৪ পয়েন্টে, ১ হাজার ২৭৭ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ৭৫ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৪২.০১ শতাংশের দর বেড়েছে, ১৭৬টির বা ৫২.০৭ শতাংশের কমেছে এবং ২০টির বা ৫.৯২ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত