
ইরানের সদ্য হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি বিজয়ী হয়েছেন। যাকে নিয়ে গভীর আতঙ্কে রয়েছে ইসরাইল।
ইসরাইলের এ আতঙ্কের মূল কারণ— ইরানের পরমাণু কর্মসূচি। ইসরাইলের ধারণা, ইব্রাহিম রাইসি দেশটির পরমাণু কর্মসূচিকে আরও বেগবান করবেন।
ইহুদিবাদী দেশটির দাবি— ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ জানানো উচিত। খবর বিবিসির।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বলছেন, ইব্রাহিম রাইসি এ যাবৎকালের ইরানের সবচেয়ে কট্টরপন্থি প্রেসিডেন্ট। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের নতুন এই নেতা হয়তো দেশটির পরমাণু কার্যক্রম আরও বাড়ানোর পাশাপাশি গতিশীল করবেন।
এক টুইটবার্তায় ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ইব্রাহিম রাইসি একজন কট্টরপন্থি। তিনি ইরানের সামরিক শক্তি বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে বদ্ধপরিকর।
এদিকে নির্বাচনে জয়ের পর দেওয়া এক বিবৃতিতে সরকারের ওপর জনগণের বিশ্বাস বাড়ানোর প্রতিজ্ঞা করেন রাইসি। এ ছাড়া সমগ্র জাতির প্রেসিডেন্ট হিসেবেও কাজ করার অঙ্গীকার করেন তিনি।
নির্বাচনে জয়লাভের পর এখন একটি পরিশ্রমী, বিপ্লবী এবং দুর্নীতিবিরোধী সরকার প্রতিষ্ঠার কথা জানিয়েছেন ইব্রাহিম রাইসি।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইব্রাহিম রাইসি ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে। মাত্র ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ইব্রাহিম রাইসি দুই কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৪ ভোট পেয়েছেন।
এ ছাড়া রাইসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ লাখ ১২ হাজার ৭১২ ভোট পেয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজাই। তৃতীয় স্থানে থাকা মধ্যপন্থি আব্দুল নাসের হেমাতি ২৪ লাখ ৭ হাজার ২০১ ভোট পেয়েছেন। এ ছাড়া রক্ষণশীল প্রার্থী আমির হোসেইন গজিজাদেহ হাশেমী পেয়েছেন ৯ লাখ ৯৯ হাজার ৭১৮ ভোট।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত