
মহামারি করোনাভাইরাসের প্রকোপ রোধে ১ জুলাই থেকে শুরু হওয়া সর্বাত্মক লকডাউনের সুযোগে কেউ যেন নিত্যপণ্যের বাজার অস্থির না করতে পারেন, সেজন্য মাঠে নেমেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।
এ লক্ষ্যে শনিবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় অধিদফতরের ছয়টি দল। পণ্যের মূল্য তালিকা না থাকা, বেশি দামে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জানতে চাইলে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এ বিষয়ে বলেন, কঠোর বিধিনিষেধকে (লকডাউন) কেন্দ্র করে কেউ যেন নিত্যপণ্যের বাজার অস্থির করতে না পারেন, এ জন্য শনিবার ছুটির দিনে বাজারে বিশেষ অভিযান শুরু হয়েছে। অধিদফতরের ছয়টি ও বাণিজ্য মন্ত্রণালয়ের দুটিসহ মোট আটটি টিম বাজার মনিটরিং করেছে। বাজার অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও তাহমিনা বেগমের নেতৃত্বে রাজধানীর কলাবাগান, নিউমার্কেট বনলতা কাঁচাবাজার,d নিউমার্কেট ডি-ব্লক সুপার মার্কেট, পলাশী বাজার, লালবাগ কেল্লার মোড় বাজার, রায়েরবাজার শ্যামবাজার, বাবুবাজার চালের আড়ৎ, বাদামতলী ফলের আড়ৎ ও রায়সাহেব বাজারে অভিযান চালানো হয়েছে। পণ্যের মূল্য তালিকা না থাকা, বেশি দামে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদফতরের উপপরিচালক আফরোজা রহমান, মো. মাসুম আরেফিন এবং সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিকের নেতৃত্বে রাজধানীর গুলশান, বসুন্ধরা, ভাটারা, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা ও মেরাদিয়া এলাকায় বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে আট হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
- ১খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪
- ২ব্যাংকিং খাতে সুশাসনের মূল বাধা রাজনৈতিক পর্ষদ
- ৩রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৪গভীর রাতে আড়িয়াল খাঁয় ড্রেজার, ভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে অর্ধশত পরিবার
- ৫সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন
- ৬মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ৭সূচকের পতনে চলছে লেনদেন
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪
- ১০দর বৃদ্ধির কারণ জানে না ইউনাইটেড ইন্স্যুরেন্স
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৭চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ১০ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা





পাঠকের মতামত