
কুয়েতে আমিরের সমালোচনা ও দেশের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে কবি জামাল আল সায়েরকে। বুধবার কবির পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। এরপর থেকেই দেশটির মানবাধিকার কর্মী ও নেতারা এ ঘটনাকে ‘স্বৈরাচারী আচরণের লক্ষণ’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবর অনুসারে, কুয়েত সরকারের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে বেশ কয়েক দিন ধরেই টুইটারে কবিতা পোস্ট করছিলেন জামাল। সরাসরি দেশটির আমিরেরও নিন্দা করেন তিনি। জামালের দাবি, কুয়েতের ‘অসহনীয়’ পরিস্থিতির জন্য আমির দায়ী এবং তার সরকার ‘সংবিধানের অবমাননা’ করেছে।
কুয়েতের রাজনীতিতে গণআন্দোলন ও সমালোচনার সংস্কৃতি থাকলেও আমিরের নিন্দা বা অসম্মানকে কড়া নজরে দেখা হয়। সংবিধান অনুসারে, কুয়েতে সরকার ও তার মন্ত্রীদের প্রশ্ন করার অধিকার থাকলেও আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর অবস্থান এসবের উপরে।
গত সোমবার গ্রেফতার হওয়ার পর থেকে কবি জামাল আল সায়ের নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মানহানির দুটি ধারায় মামলা করেছে কুয়েত কর্তৃপক্ষ৷
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, কবি জামাল তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে কুয়েতের কোনো মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া যায়নি।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত