
সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১৪ জুলাই) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি ২৪ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বাড়াতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মাধ্যমে সুইজারল্যান্ডের এম/এস. এওটি ট্রেডিং এজির কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ৪৩৬ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ২০৫ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রতি ইউনিটের দাম পড়েছে ১৩ দশমিক ০৬৮ ডলার।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা বিভাগের অধীন এসেননিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেডের তৃতীয় শাখা কারখানা স্থাপন প্রকল্পে ভেরিয়েশন বাবদ ৩ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৩৭৬ টাকা ব্যয় কমিয়ে ৯৯ কোটি ৬ লাখ ৩৯ হাজার ৫৬১ টাকার এম/এস বাংলাদেশ ফাউন্ডারি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সঙ্গে সংশোধিত ক্রয়চুক্তির প্রস্তাব করা হয়েছে। এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজেই করতে পারবে, এটি আমাদের কাছে আনার প্রয়োজন নেই। তারা না বুঝে আমাদের এখানে নিয়ে এসেছে। মন্ত্রণালয়কে এ বিষয়ে ক্ষমতা দেয়া আছে, সেজন্য এটি আমরা ফেরত দিয়েছি।’
তিনি বলেন, ‘বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ভারতের আরআইটিইএস ও অ্যারভি অ্যাসোসিয়েটসের জয়েন্ট ভেঞ্চারকে ৯৭ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৩৩৪ টাকায় নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এটি করতে পারলে ১০২ কিলোমিটার দূরত্ব কমে যাবে। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) মাধ্যমে কাতার ও সৌদি আরব থেকে প্রিল্ড ইউরিয়া সার আমদানির বিষয়ে যে প্রস্তাবটি আমরা পেয়েছিলাম সেখানে কিছু ত্রুটি-বিচ্যুতি আছে, সে কারণে আমরা দুটি প্রস্তাব ফেরত দিয়েছি।’
এছাড়াও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিসিআইসির নরসিংদীর ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার’ প্রকল্পের সক্ষমতা বাড়াতে মিশরের আরব কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স মোহাররম বাখুয়াম, মিশরের ন্যাশনাল মেইনটেন্যান্স করপোরেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসাল্টস বাংলাদেশকে ৩৯ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৪৩৩ টাকায় নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, ক্রয় সংক্রান্ত প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের চারটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি, স্বাস্থ্য সেবা বিভাগের দুইটি এবং রেলপথ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদিত আটটি প্রস্তাবের মধ্যে সাতটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৪ হাজার ৫৪১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৭৯৭ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ৭৫২ কোটি ৬৫ লাখ ২০ হাজার ৪৪৩ টাকা এবং দেশীয় ব্যাংক ও এক্সিম ব্যাংক, ভারত থেকে ঋণ ৩ হাজার ৭৮৮ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৩৫৪ টাকা।
- ১ঘুমানোর আগে ইসলামের ৯ আদব
- ২আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৪জীববৈচিত্র্য-দ্বীপবাসী দুটোই সেন্টমার্টিনের গুরুত্বপূর্ণ অংশ
- ৫রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ৬হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৭সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৮গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৯বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ১০সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত