
কাঁচামাল তৈরিতে কর অবকাশ সুবিধা পাচ্ছে ওষুধশিল্প
স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ওষুধ তৈরির কাঁচামাল ও ল্যাবরেটরি স্থাপনে কর অবকাশ সুবিধা দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফার্মাসিউটিক্যাল শিল্পের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ সুবিধা দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র জানায়, সম্প্রতি এনবিআরের আয়কর শাখা ন্যাশনাল অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) নীতিমালা প্রণয়নসহ বেশকিছু পদক্ষেপ নিয়েছে। সাধারণত ১০ থেকে ২০ বছরের জন্য এই ধরনের কর অবকাশ সুবিধা দেওয়া হয়। এপিআই হলো সব ধরনের ওষুধ তৈরির জন্য প্রাথমিক কাঁচামাল।
এনবিআর কর্মকর্তারা বলছেন, প্রক্রিয়া চূড়ান্ত করার পর এ সংক্রান্ত এসআরও জারি করা হবে। শিল্প উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে এ দাবি করে আসছিলেন। তারা ২০৩২ সাল পর্যন্ত এ সুবিধা দাবি করেছেন। এর আওতায় ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনকারীরা শতভাগ করপোরেট কর মওকুফসহ অন্যান্য কর সুবিধা ভোগ করবেন।
শিল্পের উদ্যোক্তারা বলছেন, সরকারের কাছ থেকে রাজস্ব নীতির সহায়তা পেলে রফতানি প্রতিস্থাপন এবং রফতানি উভয় ক্ষেত্রেই এপিআইয়ের বিপুল সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ৯৮ শতাংশ অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে থাকে দেশের ওষুধশিল্প। আর বাংলাদেশের ওষুধ ১৬০টিরও বেশি দেশে রফতানি করা হচ্ছে। যদিও স্থানীয় ওষুধ উৎপাদনকারীদের ভারত, চীন এবং কোরিয়ার মতো দেশ থেকে ৯০ শতাংশ কাঁচামাল আমদানি করতে হয়। এপিআই নীতিমালা অনুসারে সরকার প্রয়োজনীয় ৩৭০টি গুরুত্বপূর্ণ কাঁচামালে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
- ১গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ২সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৩সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ৪জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার
- ৬জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৭১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ৮হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ১সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ২কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১০চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী





পাঠকের মতামত