
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে হাজার কোটি টাকা বিনিয়োগ করলেও তা প্রতিষ্ঠানটির অনিয়ম অনুসন্ধানে বাধা হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান আইনজীবী মো. খুরশীদ আলম খান। বুধবার (২৮ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খুরশীদ আলম খান আরও বলেন, গত নভেম্বর থেকে ইভ্যালি.কম লিমিটেডের চেয়ারম্যান শামীমা নাসরীন এবং ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। নতুন বিনিয়োগের কারণে তাদের বিরুদ্ধে যে অনিয়মের অনুসন্ধান চলছে, তাতে কোন প্রভাব পরবে না বা ব্যাঘাত ঘটবে না।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে অর্থপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে গত ২৭ জুলাই ইভ্যালিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা জানান দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ যমুনা। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোট এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলেও গ্রুপটি জানিয়েছে।
- ১গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ২সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৩সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ৪জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার
- ৬জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৭১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ৮হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৮অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৯গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী





পাঠকের মতামত