
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বুধবার (২৮ জুলাই) আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে শেয়ারবাজার বিষয়ক রোড শো’র দ্বিতীয় পর্বের প্রারম্ভিক বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এখানে বিনিয়োগ করে উচ্চহারে লভ্যাংশ পাওয়া যায়। বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পায়। গত ১ বছর ৩ মাসের মধ্যে বাংলাদেশের শেয়ারবাজার সবচেয়ে ভালো পারফর্মেন্স করেছে।
তিনি বলেন, অর্থনীতির দিক দিয়ে বিশ্বে সবচেয়ে বেশি এগিয়ে আমেরিকা। এদেশে আমরা ব্যবসায়িক অংশীদার খুঁজছি। আমরা সাহায্য চাই না, ব্যবসায়ী সহযোগী চাই। আমরা ব্যবসায়ী খুঁজছি, বিনিয়োগকারী খুঁজছি। এছাড়া ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধার্থে বাংলাদেশে বেপজা, বিডা কাজ করছে। তারা ব্যবসায়ীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে গ্যাস বিদ্যুতের কোনো সমস্যা হচ্ছে না। ব্যবসায়ীরা চাওয়া মাত্রই গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পাচ্ছে। এখানে একঝাঁক শিক্ষিত, দক্ষ ও পরিশ্রমী জনশক্তি রয়েছে। যা আমাদের বড় সম্পদ। এছাড়া আপনারা যদি বাংলাদেশে বিনিয়োগ করেন তাহলে আমাদের দেশের শিক্ষিত সফল ব্যবসায়ীদের অংশীদার হিসেবে পাবেন। বাংলাদেশ এখন শুধু ট্রেডিং ব্যবসা নয়, বিনিয়োগের জন্য বড় জায়গা।
অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবকাঠামোগত উন্নয়নকে খুব গুরুত্ব দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের কক্সবাজারে বড় বিমান বন্দরের কাজ চলছে, ঢাকায় মেট্টোরেলের কাজ চলছে, গভীর সমুদ্র বন্দর হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে এসব অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ হবে। যা ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ওয়াশিংটন ডিসিতে বুধবার রিটজ-কার্লটন হোটেলে রোড শোতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, বিএসইসির কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমানসহ সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- ১মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ২সূচকের পতনে চলছে লেনদেন
- ৩হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৪ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪
- ৫দর বৃদ্ধির কারণ জানে না ইউনাইটেড ইন্স্যুরেন্স
- ৬সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৭ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- ৯যে ৭ অভ্যাস আপনার অজান্তেই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি
- ১০ঘুমানোর আগে ইসলামের ৯ আদব
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম





পাঠকের মতামত