
করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চে দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লকডাউন নির্দেশনার পাশাপাশি তার অনুরোধ ছিল, এমন বিপদের সময় যেন কাউকে চাকরিচ্যূত করা না হয়। তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন ৷ প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও ভারতে ইতোমধ্যেই প্রায় ১৩ কোটি মানুষ চাকরি হারিয়েছেন বলে এক জরিপে জানা গেছে৷ এসব ভুক্তভোগীর মধ্যে একজন স্কুলশিক্ষক পাট্টেম ভেঙ্কট সুব্বাইআহের৷
লকডাউনের সময় স্কুলের চাকরি হারিয়ে এখন রাস্তায় রাস্তায় কলা বিক্রি করছেন টানা ১৫ বছর শিক্ষকতা করা এ ব্যক্তি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্কুলশিক্ষক হিসেবে সুব্বাইআহের মাসিক আয় ছিল ১৬ হাজার ৮০০ রুপি৷ এখন কলা বিক্রি করে দৈনিক ২০০ টাকাও রোজগার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে৷
স্কুলশিক্ষক সুব্বাইআহের জানিয়েছেন, মার্চে লকডাউন ঘোষণা হতেই স্কুল কর্তৃপক্ষ এক ধাক্কায় বেতন অর্ধেক করে দেয়৷ এখানেই শেষ নয়, বেতন ৫০ শতাংশ কমানোর পরও কয়েকজন শিক্ষককে চাকরি ধরে রাখতে শর্ত দেয়া হয়, কয়েকদিনের মধ্যে নতুন ৭-৮ জন ছাত্র ভর্তি করাতে হবে৷ টার্গেট পূরণ না হলে সেই শিক্ষকের জন্য স্কুলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেয় কর্তৃপক্ষ৷
চাকরি বাঁচানোর চেষ্টা করেছিলেন সুব্বাইআহের৷ কিন্তু সফল হতে পারেননি। তিনি বলেন, করোনা আতঙ্কের কারণে অনেকে বাড়িতে ঢুকতে দিতেই রাজি হয় না, স্কুলে ভর্তি তো দূরের কথা ৷ ফলে সময়সীমা শেষ হয়ে গেলে ছাত্র ভর্তি করাতে না পারায় চাকরি চলে যায় এ ভাষা শিক্ষককের৷
এর মধ্যে পেটের দায় তো আছেই, সাড়ে তিন লাখ রুপি ঋণের বোঝাও রয়েছে তার কাঁধে। দুই সন্তানের পিতা সুব্বাইআহের সম্প্রতি চিকিৎসার জন্য এই অর্থ ঋণ নিয়েছিলেন ৷ এর জন্য প্রতি মাসে আট হাজার রুপি পরিশোধ করতে হয় তাকে৷
ফলে আয় বন্ধ হতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পুরো পরিবারের ৷ বাধ্য হয়েই রাস্তায় রাস্তায় কলা বিক্রি করতে হচ্ছে এ অসহায় শিক্ষক।
এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই অন্ধ্র প্রদেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিতর্ক৷ ইতোমধ্যেই ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।
- ১রাজনীতি নিষিদ্ধের দুই বছর, কতটা ‘রাজনীতিমুক্ত’ যবিপ্রবি?
- ২গ্রামীণ ব্যাংকের সুবর্ণজয়ন্তীতে দেশজুড়ে ১ কোটি বৃক্ষরোপণ
- ৩যোগ্যতার শর্ত পূরণ না করেই বেরোবিতে শিক্ষক নিয়োগ
- ৪ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন
- ৫জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ৬বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৭ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ
- ৮চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
- ৯ইউনিক হোটেলের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৫প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৬আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ১০নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত