
ইয়েমেনের মারিব শহরে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারপন্থী সেনাদের সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ৭৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে। আজ বুধবার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইয়েমেনের এক সামরিক কর্মকর্তা জানান, হামলাকারীদের ঠেকাতে বিমান হামলা জোরদার করা হয়েছে।
ইয়েমেনের এক সামরিক কর্মকর্তা বলেন, গত ৪৮ ঘণ্টার লড়াইয়ে ৬০ জন হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগ নিহত হয়েছেন সরকার-সমর্থক বাহিনীর চালানো বিমান হামলায়। অন্যদিকে এ লড়াইয়ে ১৮ জন সরকার-সমর্থক সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।
লড়াইয়ে নিজেদের পক্ষের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানাননি হুতি বিদ্রোহীরা। তবে আজ সকালে বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়, মারিব প্রদেশে বিদ্রোহীদের লক্ষ্য করে কমপক্ষে ৩০টি বিমান হামলা চালানো হয়েছে।
সাম্প্রতিক মারিব প্রদেশে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারপন্থী সামরিক জোটের লড়াই-সংঘাত বেড়েছে। এতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটছে।
২০১৪ সাল থেকে ইয়েমেনে সরকার ও হুতিদের মধ্যে লড়াই চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করেন হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।
ইয়েমেনে চলমান লড়াইয়ে হাজারো মানুষ হতাহত হয়েছে। দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি হয়েছে।
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৩বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৪‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৫কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ৬জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ৭নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১০এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত