
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলদেশ যতটা এগিয়ে গেছে, বৈশ্বিক বাজারে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমরা ততটা প্রচার করতে পারিনি। আমরা ব্র্যান্ডিংয়ে অনেক পিছিয়ে রয়েছি। ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় সালমান এফ রহমান একথা বলেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রোববার (১২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে বিডার সম্মেলন কক্ষে, বিশ্ব ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এর সহযোগিতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কতৃক আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ এর প্রাক প্রস্তুতি অনুষ্ঠানে লোগো উন্মোচন ও ওয়েবসাইটের উদ্বোধন করেন।
আগামী ২৮ ও ২৯ নভেম্বর ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করবেন।
সালমান এফ রহমান বলেন, কিছুদিন আগে আমরা আমেরিকাতে চারদিনের একটা রোড শো করেছি, সেখানেও প্রবাসীসহ সকল বক্তারা বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে পিছিয়ে থাকার কথাই বলেছেন। ওই রোড শো’তে আমেরিকার ব্যবসায়ীরা জানিয়েছে, তারা বাংলাদেশ সম্পর্কে নতুন ধারণা পেয়েছে। বাংলাদেশ যে এতটা এগিয়ে গেছে সেটা তাদের জানা ছিলো না। তারা আমাদের ব্র্যান্ডিং বাড়ানোর পরামর্শ দিয়েছে।
তিনি বলেন, আমি মনে করি বিডাসহ অন্যান্য বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর সহায়তায় ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ এর এই উদ্যোগ আমাদের ব্র্যান্ডিংয়ে যথেষ্ট ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, আমরা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে যাচ্ছি। এই মুহূত্বে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হলো বিনিয়োগ বাড়ানো। আশা করি ‘ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ সেই লক্ষ্য পূরণে অনেকটা সহায়ক হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আইএফসি এ আয়োজনের অর্থায়ন করবে। “বিডা সেখানে এক কোটি টাকার মত খরচ করবে বলে প্রাথমিকভাবে আমরা চিন্তা করছি।”
আয়োজকরা জানিয়েছেন, করোনা মহামারী পরিস্থিতিতে সামিটটি শারীরিক ও ভার্চুয়াল দুই মাধ্যমেই অনুষ্ঠিত হবে, যা কার্যকর জনসংযোগ, মতবিনিময় এবং অংশীদারিত্বের সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে উচ্চ বিকাশমান খাতগুলোতে বিনিয়োগ আকর্ষণে বিশেষ ভূমিকা রাখবে।
সম্মেলনে কয়েকটি প্ল্যানারি সেশনের পাশাপাশি খাতভিত্তিক কারিগরি অধিবেশন হবে। সেখানে তথ্য প্রযুক্তি, তৈরি পোশাক, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক শিল্প, কৃষি, চামড়া, ওষুধ শিল্প, স্বাস্থ্য, পরিবহনসহ মোট ১২টি খাত নিয়ে আলোচনা হবে।
এর আগে সর্বশেষ বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন হয়েছিল ২০১৬ সালে তখনকার বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের অধীনে। ওই বছরই বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশনকে একীভূত করে গঠিত হয় বিডা।
- ১নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব
- ২এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৩র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ৪আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৫কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৬বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৭কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৮সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৯দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ১০এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ১০ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত