
‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ এ স্লোগান নিয়ে প্রতিষ্ঠার ৩৭ বছরে পা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
এ উপলক্ষ্যে রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমিতির কার্যালয়ে কেক কেটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ও বাসসের সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামাল। এ সময় সমিতির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবিরসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, কেউ যখন কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে তখন তার মস্তিষ্ক এমনভাবে হয়ে যায়, সে সবকিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে। তাই আমাদের উচিত এটা পরিহার করা। আমাদের সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করে বস্তুনিষ্ঠ সংবাদের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে যেকোনো বিষয়কে সুন্দর করে তোলা যায়। আমাদের সকলের লক্ষ্য এক-অভিন্ন। আমাদের লক্ষ্য হলো সুন্দর ও কল্যাণের উন্নয়ন ঘটানো। যদি তাই হয় তাহলে আমাদের ইতিবাচকতার প্রতি গুরুত্ব দিতে হবে।
উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা দ্বৈত ভূমিকা পালন করে। একটা হলো তারা নিয়মিত শিক্ষার্থী। আরেকটা হলো তারা সাংবাদিক। এই দুটি ক্ষেত্রে ভূমিকা পালন করতে গিয়ে তারা সবসময় বস্তুনিষ্ঠতার প্রতি গুরুত্ব দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় তাদের মাঝে পেশাদারিত্বের মনোভাব শক্তিশালী অবস্থানে থাকে। সমিতির সকল সদস্যকে পেশাদার মনোভাব ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে সত্য তুলে ধরার আহ্বান জানান উপাচার্য।
সভাপতির বক্তব্যে মেহেদী হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতসহ সুন্দর মানবিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমাদের কাজ অব্যাহত থাকবে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত