
বৈধ পরিচয়পত্র দেখানো ও অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ৫ অক্টোবর থেকে অগ্রাধিকারভিত্তিতে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে উঠতে পারবেন।
এছাড়া ২৬ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগ-ইনস্টিটিউটের সেমিনার শিক্ষার্থীদের ব্যবহারের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট হল খুলে দেওয়ার সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দেয়।
এদিকে, ২৬ সেপ্টেম্বর থেকে চলবে সীমিত পরিসরে চলবে শিক্ষার্থীদের পরিবহন বাস। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চালু হচ্ছে। সে উপলক্ষে গ্রান্থাগার খোলা থাকাকালীন সময়ে কিছু গাড়ি চালানোর জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আজ কিংবা আগামীকালের মধ্যে আবেদন করবো।
তিনি আরও বলেন, আমাদের কিছু গাড়ি সবসময় চলে। আগের রেকর্ড দেখে আমরা কি পরিমাণ গাড়ি চালাতে সে অনুযায়ী একটা পরিকল্পনা নিচ্ছি।
এর আগে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ২৬ সেপ্টেম্বর থেকে সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয় বা ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরিসমূহ ব্যবহার করতে পারবে।
- ১জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ২খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৩একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৪হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৫শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৮লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত