
কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) উৎপাদিত পণ্য বিপণনের জন্য ৪৯৩টি উপজেলায় হবে ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও ঐক্য ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এ ডিজিটাল সেলস সেন্টার স্থাপন করবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং ঐক্য ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন বাংলাদেশের সিএমএসএমই খাতের উন্নয়নে এবং দেশব্যাপী সিএমএসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সরাসরি ও ডিজিটাল মাধ্যমে বিক্রয় ও বাজারজাতকরণের লক্ষ্যে একযোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন এই কার্যক্রম বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আরো সংযুক্ত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং) বিশিষ্ট নারী নেত্রী শাহীন আকতার রেনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসা। উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর করেন বিসিকের সচিব মো. মফিদুল ইসলাম এবং ঐক্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অপু মাহফুজ।
ভার্চুয়ালি সংযুক্ত থেকে শিল্পমন্ত্রী বলেন, সিএমএসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনে সব ধরনের সহযোগিতা শিল্প মন্ত্রণালয় ও বিসিকের পক্ষ থেকে দেওয়া হবে। বিসিক ও ঐক্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৪৯৩টি উপজেলায় বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার স্থাপনের এ উদ্যোগকে স্বাগত জানান শিল্পমন্ত্রী।
- ১রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
- ২মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৩যবিপ্রবিতে উন্নত মমশির এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরণ
- ৪চাটমোহরে বেশি দামে সার বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
- ৫ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অসুস্থ বৃদ্ধের মৃত্যু
- ৬রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার
- ৭লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স
- ৮আজ শুরু এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু
- ৯কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১
- ১০অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৩এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৬এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৭চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৮নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৯কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ১০এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন





পাঠকের মতামত