
ইকুয়েডরের কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪২ জন। গুয়াইয়াকিলের একটি কারাগারের ভেতরে বন্দিরা আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। ইকুয়েডরের ন্যাশনাল ব্যুরো অব প্রিজন্স (এসএনএআই) দাঙ্গায় হতাহতের খবর নিশ্চিত করেছে।
দেশটির কারাগারে চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটল। গত কয়েক মাসে এই কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে দফায় দফায় দাঙ্গার ঘটনা ঘটছে।
দাঙ্গার পর কারাগার থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। পরে সেখানে সামরিক কর্মকর্তাদের মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।
আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাউস্তো বুয়েনানো বলেন, গুলি চালিয়ে এবং হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে বন্দিদের হত্যা করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, লস লোবোস এবং লস কোনেরোস গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে ইকুয়েডরের অপর একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ৭৯ জন নিহত হয়। এছাড়া গত জুলাই মাসে অন্য একটি কারাগারে ২২ জন নিহত হয়েছিল। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইকুয়েডরের কারাগারে ৩৯ হাজার বন্দি রয়েছে।
- ১এক বছরেই কুরআনে হাফেজ হলেন আব্দুর রহমান
- ২মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪তারেক রহমানের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় আস্থা: সার্জিও গর
- ৫চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ৬অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ালেন কাজল মাজমাদার
- ৭লোহিত সাগর দিয়ে চলাচলে ফি না নেওয়ার ঘোষণা হুথিদের
- ৮সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ৯চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ১০খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত