
বন্ধ থাকা সব পাটকলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি দ্রুত পরিশোধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও ভাতার বিষয়ে তথ্যগত ভুল থাকলে, তা উপেক্ষা করে মানবিক বিবেচনায় যথাসম্ভব দ্রুত পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
মঙ্গলবার (৫ অক্টেবার) সংসদ ভবনে অনুষ্ঠিত ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি মির্জা আজম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনে বন্ধ থাকা অনেক শ্রমিক-কর্মচারী তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। করপোরেশন জানিয়েছে, তাদের অনেকের তথ্যগত ভুল আছে। সংসদীয় কমিটি এসব ভুল উপেক্ষা করে মানবিক বিবেচনায় দ্রুত পাওনা বুঝিয়ে দেওয়ার সুপারিশ করেছে।’
জানা যায়, বৈঠকে শেখ হাসিনা স্পেশালাইজড জুট মিল ও শেখ হাসিনা নকশি পল্লী অনুমোদিত প্রকল্প দুটির কাজ দ্রুততম সময়ে শুরু করে বর্তমান সংসদের মেয়াদেই শেষ করার সুপারিশ করা হয়।
এছাড়া, দারিদ্র্য দূরীকরণ, বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করায় বৈঠকের শুরুতে একটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়।
বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, মো. নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মণ্ডল, তামান্না নুসরাত বুবলী ও মোহাম্মদ হাবিব হাসান।
এছাড়াও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যান, পাট ও বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
- ১চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ২কেনা জমিতে মরদেহ দাফনে বিক্রেতার বাধা, খাস জমিতে দাফন
- ৩শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৪আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৫সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৬দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট
- ৭গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত
- ৮ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন
- ৯বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ১০দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৯পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ১০বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত