
টানা ১৯ মাস পর আগামী নভেম্বর থেকে কানাডা-মেক্সিকোর সঙ্গে সীমান্ত খুলছে যুক্তরাষ্ট্র। করোনার কারণে এতদিন কানাডা-মেক্সিকো সীমান্ত বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। তবে যারা দুই ডোজ টিকা গ্রহণ করেছেন তারাই শুধু দেশ দুইটি থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা বিভাগ (ডিএইচএস) এক বিবৃতিতে জানিয়েছে, স্থলপথে এবং ফেরি পারাপারের মাধ্যমে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
তবে এখন টিকা নেওয়ার প্রমাণ দেখাতে না হলেও ২০২২ সালের জানুয়ারি থেকে তাদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে প্রমাণ দেখাতে হবে। বুধবার (১৩ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডিএইচএসের সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস বলেন, একটি নিরাপদ এবং টেকসই পদ্ধতি মেনে পুনরায় ভ্রমণ শুরুর পদক্ষেপ নিতে পারায় আমরা খুশি। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালে মার্চ থেকে যুক্তরাষ্ট্র তাদের এই প্রতিবেশি দেশ দুইটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।
এদিকে পেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সম্প্রতি প্রকাশ করেছে, নভেম্বর থেকে দুই ডোজ টিকা নেওয়া বিমান ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হবে।
- ১অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ালেন কাজল মাজমাদার
- ২লোহিত সাগর দিয়ে চলাচলে ফি না নেওয়ার ঘোষণা হুথিদের
- ৩সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ৪চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৫খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত
- ৬ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৭শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৯সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত