
পেঁয়াজের শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরই পেঁয়াজের দাম একদিনে কেজিতে ১৫ টাকা কমেছে। এর মানে পেঁয়াজের দামে কারসাজি ছিল। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন এ কথা বলেছেন।
রোববার (১৭ অক্টোবর) নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, সরকার শুল্ক কমানোর ঘোষণা করলো, সঙ্গে সঙ্গে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমে গেল। এখানে সমস্যা ছিল। তা না হলে একদিনে কিভাবে এত দাম কমলো। এভাবে চলবে না- এটা ম্যাসেজ। আমরা সম্মানের সঙ্গে ব্যবসা করতে চাই। যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাবেন। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সমাধান করবো।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, দেশে পেঁয়াজের উৎপাদন চাহিদার চেয়ে বেশি। কিন্তু বাস্তবে আমরা ভিন্ন চিত্র দেখছি। তাই বিবিএসের তথ্য সঠিক কি না এ নিয়ে প্রশ্ন তোলেন এফবিসিসিআই সভাপতি।
পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসাবে পাইকার ও আড়ৎদাররা জানান, ভারতে অতিবৃষ্টির কারণে পেঁয়াজ নষ্ট হওয়ায় দাম বেড়ে গেছে। ফলে আমদানি খরচ বেড়ে যাওয়ায় আমাদের দেশেও দাম বেড়েছে। তাহলে শুল্ক কমানোর ঘোষণার একদিনের মধ্যে হঠাৎ কেন দাম কমলো এফবিসিসিআই সভাপতির এমন প্রশ্নের কোনো যুক্তি সংগত কোনো উত্তর দিতে পারেননি পাইকাররা।
ব্যবসায়ীদের উদ্দেশ্য করে এফবিসিসিআই সভাপতি বলেন, সুযোগ পেলেই দাম বাড়াবেন না, লাভ করবেন, কিন্তু সুযোগ পেলেই ব্যবহার করেন না। এটা আমাদের জন্য খুবই অসম্মানের। আমরা ব্যবসা করবো, দুই একজন লোকের কারণে আমরা সবার গালি শুনতে চাই না।
পেঁয়াজের দামের ক্ষেত্রে দেখা যায় কারওয়ান বাজার ও শ্যামবাজারের তুলনায় কাঁচাবাজারগুলোতে ১০ থেকে ১৫ টাকা বেশি রাখা হয়। এ বিষয়ে গুলশান কাঁচাবাজারের ব্যবসায়ী বলেন, দোকান ভাড়া বেশি, বিদ্যুতের প্রতি ইউনিট ১৭ থেকে ১৮ টাকা দিতে হয়। ট্রেড লাইসেন্সের খরচ ৫০০ টাকা থেকে এখন ৩০০০ টাকা দিতে হয়। দোকানের চেয়ে এখন রাস্তায় ভ্যান গাড়িতে বেশি বেচাকেনা হয়।
- ১বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ২কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৩কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৪কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৫মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৬মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ৭মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৮জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৯দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ১০হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৯গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি





পাঠকের মতামত