
পেঁয়াজের শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরই পেঁয়াজের দাম একদিনে কেজিতে ১৫ টাকা কমেছে। এর মানে পেঁয়াজের দামে কারসাজি ছিল।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন এ কথা বলেছেন। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, সুযোগ পেলেই দাম বাড়াবেন না।এটা আমাদের জন্য খুবই অসম্মানের। আমরা ব্যবসা করবো, দুই একজন লোকের কারণে আমরা সবার গালি শুনতে চাই না।
আজ (রোববার) নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, সরকার শুল্ক কমানোর ঘোষণা করলো, সঙ্গে সঙ্গে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমে গেল। এখানে সমস্যা ছিল। তা না হলে একদিনে কিভাবে এত দাম কমলো। এভাবে চলবে না- এটা ম্যাসেজ। আমরা সম্মানের সঙ্গে ব্যবসা করতে চাই। যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাবেন। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সমাধান করবো।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, দেশে পেঁয়াজের উৎপাদন চাহিদার চেয়ে বেশি। কিন্তু বাস্তবে আমরা ভিন্ন চিত্র দেখছি। তাই বিবিএসের তথ্য সঠিক কি না এ নিয়ে প্রশ্ন তোলেন এফবিসিসিআই সভাপতি।
পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসাবে পাইকার ও আড়ৎদাররা জানান, ভারতে অতিবৃষ্টির কারণে পেঁয়াজ নষ্ট হওয়ায় দাম বেড়ে গেছে। ফলে আমদানি খরচ বেড়ে যাওয়ায় আমাদের দেশেও দাম বেড়েছে। তাহলে শুল্ক কমানোর ঘোষণার একদিনের মধ্যে হঠাৎ কেন দাম কমলো এফবিসিসিআই সভাপতির এমন প্রশ্নের কোনো যুক্তি সংগত কোনো উত্তর দিতে পারেননি পাইকাররা।
পেঁয়াজের দামের ক্ষেত্রে দেখা যায় কারওয়ান বাজার ও শ্যামবাজারের তুলনায় কাঁচাবাজারগুলোতে ১০ থেকে ১৫ টাকা বেশি রাখা হয়। এ বিষয়ে গুলশান কাঁচাবাজারের ব্যবসায়ী বলেন, দোকান ভাড়া বেশি, বিদ্যুতের প্রতি ইউনিট ১৭ থেকে ১৮ টাকা দিতে হয়। ট্রেড লাইসেন্সের খরচ ৫০০ টাকা থেকে এখন ৩০০০ টাকা দিতে হয়। দোকানের চেয়ে এখন রাস্তায় ভ্যান গাড়িতে বেশি বেচাকেনা হয়।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৬কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো





পাঠকের মতামত