
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)-এর ২০২১-২২ সেশনের জন্য নতুন কমিটির ঘোষণা দেয়া হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিবেটিং সোসাইটির কার্যালয়ে এ কমিটির ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার এবং ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরিন।
কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ আরমান । তিনি বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি হল বিতর্ক ক্লাবের মধ্যে ১২টির ভোট পান। আরমান বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী এবং হাউজ অব ডিবেটরস এর সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেফিন জুয়েল পেয়েছেন ৬টি ভোট।
আর ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হয়েছেন মাকসুদা আক্তার তমা। তিনি শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবরিনা শর্না পেয়েছেন ৬টি ভোট। বাকি পদগুলোতে নতুন এই কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন করা হবে।
এর আগে বিকেলে ১৮টি হলের বিতর্ক ক্লাব থেকে একজন করে মনোনীত ভোটার ভোট দেন। এ সময় উপস্থিত ছিলেন ডিইউডিএস এর মডারেটর মাহবুবা নাসরিন, নির্বাচন সচিব শামসুজ্জামান সবুজ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল্লাহ আল ফয়সাল, মো. ইয়াছিন আরাফাত ও মো. জাহিদ হোসেন।

- ১প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ২সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ৩বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ৪বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৫একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৬ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৭বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ৮ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ১০চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ





পাঠকের মতামত