
প্রথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পাবে সকল বিনিয়োগকারী। তবে এর জন্য পুঁজিবাজারে বিনিয়োগ থাকতে হবে কমপক্ষে ২০ হাজার টাকা। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে কমিটির প্রথম সভায় আইপিওর নানা দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সব আবেদনকারীর জন্য শেয়ার বরাদ্দে লটারি প্রথা বাতিলের বিষয়েও প্রস্তাব দেয়ার পক্ষে মতামত এসেছে। কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
বিএসইসির পরিচালক মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র মতে, ‘আইপিও প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে আলোচনা করেছি। আমাদের সুপারিশে লট ব্যবস্থা বাতিল করে সবার জন্য শেয়ার বরাদ্দের ব্যবস্থা থাকছে।‘ এ পদ্ধতি চালু হলে একটি কোম্পানির আইপিওতে যত জন আবেদন করবেন, তাদের সবার মাঝে শেয়ার সমানভাবে বণ্টন করা হবে।
সভায় ইলেক্ট্রনিক সাবসক্রিপশন সিস্টেম হালনাগাদ, ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রযুক্তি উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া আইপিওর চাঁদাগ্রহণ বা সাবস্ক্রিপশন শেয় হওয়ার পর থেকে লেনদেন শুরু হওয়ার মাঝখানের সময়টা কমানোর বিষয়েও কাজ করছে কমিটি।
বর্তমানে সাবস্ক্রিপশনের পর লেনদেন শুরু হতে ৪৫ দিন সময় লাগে, যা ২৫ দিনে নামিয়ে আনার সুপারিশ করা হবে।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত