
রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বিষয়ে ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরির জন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাংয়ের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের পোশাক শিল্পের গৌরবময় ইতিহাস প্রায় চার দশকের। কিন্তু এ শিল্পে নিয়োজিত সব শ্রমিকদের বিস্তারিত তথ্য এখনো একসঙ্গে সন্নিবেশিত করা হয়নি। যেহেতু পোশাকশিল্প একটি শ্রম-নিবিড় শিল্প এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে শ্রমশক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ফলে এ শিল্পের সব শ্রমশক্তির সঠিক, পরিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য তথ্যভাণ্ডার থাকা অপরিহার্য। এ প্রেক্ষাপটে বিজিএমইএ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় ‘ডিজিটাল রিপোজিটরি অব আরএমজি ওয়ার্কার্স’ শীর্ষক এ যৌথ প্রকল্পে সহযোগিতা করতে এগিয়ে এসেছে।
এ ডিজিটাল তথ্যভাণ্ডার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ এ অবদান রাখার পাশাপাশি শিল্পে হস্তক্ষেপ বিষয়ে ও শ্রমিকদের কল্যাণের জন্য নীতি প্রণয়নে ব্যবহার করা যেতে পারে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
বিজিএমইএ সভাপতি বলেন, আমরা বিশ্বাস করি, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশে টেকসই পোশাক শিল্প গড়ে তোলা এবং স্বাস্থ্যকর শিল্প ইকো-ব্যবস্থা (ইন্ডাস্ট্রিয়াল ইকো সিস্টেম) নিশ্চিত করার বিষয়ে বিজিএমইএর আন্তরিকতারই বহিঃপ্রকাশ ঘটেছে। এ ডিজিটাল তথ্যভাণ্ডারটি গবেষণামূলক প্রমাণের মাধ্যমে শিল্প সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিগুলো স্পষ্ট করবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এ ধরনের একটি শিল্প-একাডেমিয়া প্রকল্পের অংশীদার হতে পেরে আনন্দিত এবং এ সহযোগিতার মাধ্যমে গবেষণায় অখণ্ডতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ডিজিটাল তথ্যভাণ্ডারের মাধ্যমে প্রকল্পে অন্তর্ভুক্ত পক্ষগুলো জ্ঞান ও প্রযুক্তি স্থানান্তর করতে পারবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজিএমইএর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম ও সহ-সভাপতি মিরান আলী; নেদারল্যান্ড দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজর ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড সিএসআর মাহজাবীন কাদের এবং লাউডস ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, লেবার রাইটস নওরীন চৌধুরী উপস্থিত ছিলেন।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ১০ভারত থেকে আসছে ১৯ রেল কোচ





পাঠকের মতামত