
চলতি (২০২১-২২) অর্থবছরে কৃষি ও পল্লী ঋণের আওতায় নতুন চার ফসল অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সৌদি খেজুর, ভিয়েতনামী নারিকেল, সুইট কর্ণ ও কফি চাষিরা কৃষি ও পল্লী ঋণের আওতায় ঋণ সুবিধা নিতে পারবেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, চলতি (২০২১-২২) অর্থবছরে কৃষি ও পল্লী ঋণের আওতায় সৌদি খেজুর, ভিয়েতনামী নারিকেল, সুইট কর্ণ ও কফি চাষ অন্তর্ভুক্ত করা হল। ফসলগুলোর উৎপাদন পঞ্জিকা এবং ঋণ নিয়মাচার নির্ধারণ করে দেওয়া হয়েছে। তা অনুসরণপূর্বক উক্ত ফল বা ফসলসমূহে ঋণ বিতরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও, এ বিষয়ে এসিডি সাকুর্লার নং-০১ বর্ণিত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকার কথা বলা হয়।
উল্লেখ্য, চলতি (২০২১-২২) অর্থবছরে ব্যাংকসমূহ হতে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। ব্যাংক খাত ছাড়াও বাংলাদেশ সমবায় ব্যাংক এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিজস্ব অর্থায়নে যথাক্রমে ২৫ কোটি টাকা এবং ১ হাজার ৬২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- ১দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট
- ২গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত
- ৩ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন
- ৪বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৫দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৬আজ আখেরি শোম্বা: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- ৭অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ৮কুষ্টিয়ায় শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ
- ৯মানিকগঞ্জে জবির কালীগঙ্গা বাসে হামলা, আহত অন্তত ১০
- ১০কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৯পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ১০চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত





পাঠকের মতামত