
এসএমই খাতে নতুন উদ্যোক্তা ও দক্ষ জনশক্তি তৈরি করতে যাত্রা শুরু করেছে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট। ‘দক্ষতা অর্জনে বেকারত্বের অবসান, এসএমই উদ্যোক্তার আত্মপ্রকাশ’ মূলমন্ত্র নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইনস্টিটিউটের উদ্বোধন ঘোষণা করা হয়।
গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং) শাহীন আকতার রেনীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি ছিলেন কৃষি ও গণমাধ্যম উন্নয়ন ব্যক্তিত্ব এবং ঐক্য ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য শাইখ সিরাজ। এ ছাড়া অনুষ্ঠানে এসএমই উদ্যোক্তা এবং ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট ( www.oikkosmedi.org) হচ্ছে এসএমই খাতে দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম। এর মাধ্যমে যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো সময় এসএমই বিষয়ে বাস্তবমুখী কারিগরি প্রশিক্ষণ নিতে পারবেন। এসএমই খাতে এ ধরনের অলাভজনক সামাজিক উদ্যোগ দেশে এটিই প্রথম।
এসএমই ডিজিটাল ইনস্টিটিউট চালুর উদ্যোগ নেওয়ায় ঐক্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। এ ছাড়া উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ঐক্য ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড সদস্য শাইখ সিরাজ বলেন, “দেশের সিএমএসএমই খাতের উন্নয়নের ঐক্য ফাউন্ডেশনের অবদান অনস্বীকার্য। আমার বিশ্বাস বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে এই ডিজিটাল ইনস্টিটিউট বিশেষ ভূমিকা রাখবে।”
শাহীন আকতার রেনী বলেন, দেশে প্রতিবছর প্রায় ২০ থেকে ২২ লাখ ছেলেমেয়ে উচ্চতর ডিগ্রি লাভ করে কর্মসংস্থানের অন্বেষণে ঘুরে বেড়ায়। তাদের কথা চিন্তা করেই এ ইনস্টিটিউট চালু করা হয়েছে।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৩চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৪প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৫বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৬গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৭ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ১০কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স





পাঠকের মতামত