
ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও ছাড়তে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ির জগতে টেসলার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত রিভিয়ান অটোমেটিভ। এর মাধ্যমে বিদ্যুৎচালিত ট্রাক ও এসইউভি নির্মাতা প্রতিষ্ঠানটির মূল্যমান ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ই-কমার্স জায়ান্ট আমাজন এবং বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড যৌথভাবে রিভিয়ানের মালিক।
সোমবার রিভিয়ান অটোমেটিভ যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে এ সংক্রান্ত কাগজপত্র হালনাগাদ করে।
প্রাথমিকভাবে ৬২ থেকে ৫৭ ডলার মূল্যমানের ১৩৫ মিলিয়ন শেয়ার ছাড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের দ্রুত বর্ধনশীল বিদ্যুৎচালিত গাড়ির বাজার দখল করতে রিভিয়ান অটোমেটিভ নামে যৌথভাবে প্রতিযোগিতায় নেমেছে ফোর্ড মটরস এবং আমাজন। ইলেক্ট্রিক ভেহিকলের জগতে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সম্প্রতি ১ ট্রিলিয়ন ডলার কোম্পানি হওয়ার গৌরব অর্জনকারী টেসলা।
আমাজন এ পর্যন্ত প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে রিভিয়ান অটোমেটিভে। পাশাপাশি তারা কোম্পানির ২০ শতাংশেরও মালিক। সম্প্রতি রিভিয়ানের সাথে ১ লাখ ডেলিভারি ভেহিকল কেনার চুক্তি করেছে আমাজন।
রিভিয়ান মোটরসের প্রতিষ্ঠা হয় ২০০৯ সালে। মূলত স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি এবং পিকআপ ও ট্রাক তৈরি করে প্রতিষ্ঠানটি।
রিভিয়ানের সব শেয়ার যদি প্রস্তাবিত ৬২ ডলার দরে বিক্রি হয় তবে এর মূল্যমান ৬১ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
- ১বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ২কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৩কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৪কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৫মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৬মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ৭মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৮জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৯দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ১০হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৪কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৫কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৯গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ১০কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত





পাঠকের মতামত