
এখন থেকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ঋণের কিস্তি অনলাইনে দেওয়া যাবে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সোনালী ই-সেবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রাহকরা সহজে নিজ অ্যাকাউন্ট থেকে তাদের ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর দিলকুশার হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে বিএইচবিএফসির ঋণের কিস্তি অনলাইনে জমা ব্যবস্থার উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি এ সেবার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিএইচবিএফসির পক্ষ থেকে জানানো হয়, নতুন এ সেবা চালুর ফলে প্রতিষ্ঠানটির ঋণের কিত্তিসহ সব ধরনের বিক্রয়যোগ্য ফরমের মূল্য ও সরকার নির্ধারিত ফির অর্থ এখন যেকোনো স্থান থেকে তাৎক্ষণিক পরিশোধ করা যাবে।
এখন সোনালী ব্যাংক লি. (এসবিএল) এর সোনালী ই-সেবা পেমেন্ট গেটওয়ে থেকে গ্রাহকের নিজ অ্যাকাউন্টের টাকা স্থানান্তর, ডেবিট ও ক্রেডিট কার্ড অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে এ জমা সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে। পরে জমা করা অর্থের তথ্য এবং বিদ্যমান ঋণ স্থিতির তথ্য তাৎক্ষণিকভাবে অটো জেনারেটেড ভাউচার এবং এসএমএস এর মাধ্যমে গ্রাহক জানতে পারবেন।
বিএইচবিএফসির এ রিয়েল টাইম রিপেমেন্ট ব্যবস্থা উদ্বোধনের সময় অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রতিষ্ঠানটির এ উদ্যোগের প্রশংসা করেন। এসময় তিনি প্রতিষ্ঠানটির অন্য সব সেবাও এভাবে ক্রমান্বয়ে ডিজিটালাইজড করা হবে বলে প্রত্যাশা করেন।
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মাে. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার (ভার্চুয়ালি), আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের পরিচালক এবং কর্পোরেশন ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- ১বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল
- ২গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার মেগাওয়াট
- ৩বেরোবি শিক্ষক ইউসুফের সনদ জালিয়াতি
- ৪যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ৭গ্রামীণ ওয়ান স্কিম টুর লভ্যাংশ ঘোষণা
- ৮চাঁদপুরে শিক্ষা প্রশাসনে জনবল সংকট, একাধিকক গুরুত্বপূর্ণ পদ শূন্য
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
- ১০শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৪কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৫কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৮গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৯গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি





পাঠকের মতামত