
পোশাক শ্রমিকদের ডিজিটাল বেতন ব্যবস্থা আরও স্বয়ংক্রিয়, সহজ ও সাশ্রয়ী করতে এবং টেকসই আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলতে ডিজিটাল পে-রোল সল্যুশন নিয়ে এসেছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ।
প্রতিষ্ঠানটি বলছে, স্বয়ংক্রিয় এ পদ্ধতিতে পোশাক কারখানা এখন থেকে নিজেরাই দ্রুত এবং কার্যকরভাবে শ্রমিকদের বেতন দিতে পারবে। ফলে বেতন বিতরণ ব্যবস্থা হবে সহজ, নিরাপদ এবং স্বচ্ছ। এছাড়া শ্রমিকরা এখন বিকাশে পাওয়া বেতন ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করে তাদের আর্থিক ব্যবস্থাপনাকে আরও উন্নত করার সুযোগ পাচ্ছেন। এ খাতে একটি টেকসই আর্থিক ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিকাশ।
অপরদিকে কারখানার ভেতরে ন্যায্যমূল্যের দোকান ‘সুলভ বাজার’ স্থাপন করেছে বিকাশ। যেখানে শ্রমিকদের জন্য বিভিন্ন পণ্যে থাকছে অফার। নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন ফ্যাক্টরিতে অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে প্রতিষ্ঠানটি।
এছাড়া কর্মীদের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আরও সচেতন করতে বিএসআরের সঙ্গে যৌথভাবে গবেষণা ও ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছে বিকাশ।
বিকাশ জানায়, শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য বিশেষ গ্রাহক সেবা পয়েন্ট এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খোলা শ্রমিকদের জন্য ইনস্ট্যান্ট লোন ও সেভিংসর মতো নানা সুবিধা দিচ্ছে তারা। এছাড়াও শ্রমিকদের প্রতিদিনকার কেনাকাটায় সরাসরি বিকাশ পেমেন্টের সুবিধা দেওয়ার লক্ষ্যে কর্ম এবং আবাসস্থলের কাছাকাছি মার্চেন্ট অবকাঠামো নির্মাণে কাজ করছে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাকখাতের শীর্ষ এবং অনুকরণীয় উদ্যোক্তাদের উপস্থিতিতে ‘ডিজিটাল পে-রোল সল্যুশন’ এর নতুন যাত্রার উদ্বোধন করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এবং তৈরি পোশাকখাতের বাংলাদেশি প্রতিষ্ঠান ভিয়েলাটেক্সের চেয়ারম্যান ও সিইও কে এম রেজাউল হাসনাত।
একই অনুষ্ঠানে ২০১৫ সালে চালু হওয়া বিকাশের ডিজিটাল পে-রোল সল্যুশনের প্রথম ব্যবহারকারী প্রতিষ্ঠান হিসেবে ভিয়েলাটেক্সকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং বিশ্বখ্যাত রিটেইল ব্র্যান্ড এম অ্যান্ড এস’র কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক। বিকাশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
- ১চাঁদপুরে শিক্ষা প্রশাসনে জনবল সংকট, একাধিকক গুরুত্বপূর্ণ পদ শূন্য
- ২রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
- ৩শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৪কুষ্টিয়ায় ২২শে শ্রাবণে কবিগুরুকে স্মরণ
- ৫মায়ের সামনে গাছের সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১
- ৬ইউজিসির নিয়ম অমান্য করেই চলছে বেরোবিতে নিয়োগ-পদোন্নতি
- ৭ভরিতে ১৬৩৩ টাকা বাড়লো সোনার দাম
- ৮বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৯সূচকের পতনে চলছে লেনদেন
- ১০বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৫কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ৯বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১০বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার





পাঠকের মতামত