
উচ্চমান সম্পন্ন গার্মেন্টস ও স্পোর্টসওয়্যার সামগ্রী তৈরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ান শিল্প প্রতিষ্ঠান মেসার্স কিডো ঢাকা কোম্পানি লিমিটেড ৩১ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আদমজী ইপিজেডে কারখানা স্থাপন করতে যাচ্ছে।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বেপজা কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা এবং কিডোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বেপজার সদস্য (বিনিয়োগ ও উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কিডো ঢাকা কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত পরিচালক আন ইয়াং ডাই জোসেফ।
আন ইয়াং ডাই জোসেফ বলেন, মেসার্স কিডো দক্ষিণ কোরিয়ার শীর্ষ স্থানীয় কোম্পানি হাই অ্যান্ড গার্মেন্টস অ্যান্ড স্পোর্টস আইটেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আমাদের ভিয়েতনাম, মিয়ানমার এবং ইন্দোনেশিয়াতে পাঁচটি কারখানা রয়েছে।
তিনি জানান, প্রতিষ্ঠানটির বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা আছে। এজন্য তারা ইপিজেড এর বন্দর শিল্প-কারখানা অধিগ্রহণের মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানটিতে বাৎসরিক ২০ লাখ পিস ক্লথ জ্যাকেট, মোটরসাইকেল সেফটি জ্যাকেট, চামড়া ও ফাইবার জ্যাকেট, সোয়েটার শার্ট, পিপিই ইত্যাদি তৈরি করা হবে।
কারখানাটিতে ৬ হাজারের বেশি বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ হবে বলেও জানান তিনি।
বেপজার বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে নিরলস কাজ করে চলেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বৈশ্বিক করোনা মহামারির মধ্যেও ইপিজেডের অনুকূল বিনিয়োগবান্ধব পরিবেশের কারণে বেপজা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। এরই প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার শীর্ষ স্থানীয় হাই অ্যান্ড গার্মেন্টস অ্যান্ড স্পোর্টস আইটেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও বেপজার সাথে ৩১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করতে হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদ্য যোগদানকারী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য প্রকৌশলী মো. ফারুক আলম, নাফিজা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক তানভির হোসেন এবং মহাব্যবস্থাপক মো. খুরশিদ আলম।
- ১ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
- ২বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চান আইরিন খান
- ৩মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি
- ৪ব্লক মার্কেটে লেনদেন ২৪ কোটি টাকার
- ৫চাহিদার মাত্র ২৯% গ্যাস পাচ্ছে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা পায় ৩৮%
- ৬রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৭সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
- ৮দর পতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স
- ৯দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস
- ১০‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৫ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৬গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৭বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৮শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৯গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি





পাঠকের মতামত