
সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে হাইকোর্টের গঠন করা কমিটি ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নেবে। এমনটিই জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সরকারের উচ্চ পর্যায়ের কমিটির সমন্বয়ক এএইচএম সফিকুজ্জামান।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৫ সদস্যের ওই কমিটির তৃতীয় সভা হয়। সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ইভ্যালির অনেক টাকা আটকে আছে, তাদের টাকা ফেরতের বিষয়ে কোনো পদক্ষেপ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ইভ্যালির বিষয়ে হাইকোর্ট থেকে তাদের জন্য কমিটি করে দেওয় হয়েছে। সাবেক বিচারপতি সামসুদ্দিন মানিক স্যারের নেতৃত্বে যে কমিটি ইভ্যালির বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। এখানে বাণিজ্য মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেবে না। যেহেতু মহামান্য হাইকোর্ট একটা কমিটি করে দিয়েছে।
দেশে ই-কমার্সের বিরুদ্ধে মোট কতোটি মামলা রয়েছে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের এই সচিব বলেন, রেগুলার মামলা চারটি হয়েছে। আর ১১টি আছে মানি লন্ডারিংয়ের। খুব সহজেই এগুলোর তদন্ত শেষ হবে। সব মিলিয়ে ১৫টি মামলা আছে। আমরা একদম নিষ্কন্ঠকভাবে কোনো মামলা নেই এমন কিছু টাকা গ্রাহককে দ্রুত ফিরিয়ে দিতে পারব।
তিনি জানান, টাকা ফেরতের বিষয়টি মূলত চার মন্ত্রীর বৈঠক থেকে সিদ্ধান্ত এসেছে। কিন্তু কেবিনেটের গঠিত কমিটি চলতি মাসে দ্বিতীয় বৈঠকে সিআইডি ও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তথ্যগুলো নিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থার জন্য কাজ করছে তারা (সিআইডি)। কারণ এখানে লিগ্যাল পার্ট আছে। টাকাটা তো একটি কোর্টের মধ্যে আছে, সেগুলো বের করতে একটু সময় লাগবে। ৫১২ কোটি টাকার মধ্যে ২১৪ কোটি টাকা ৩০ জুনের পর ঢুকেছে। আর আগের টাকা মিলে ৫১২ কোটি টাকা আটকে আছে। আমি নাম বলতে চাই না একটি কোম্পানির বড় ধরনের টাকা ওখানে আটকে আছে। সেখানে লিগ্যাল ইস্যু আছে।
গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, মানুষকে একটু ধৈর্য ধরতে হবে। এই টাকাটা টোটালি আমাদের পেমেন্ট গেটওয়েতে আছে। সেটা কিন্তু আমাদের লিগ্যাল ইস্যুটার ক্লিয়ারেন্স পাওয়া গেলে আমরা বাংলাদেশ ব্যাংককে বলবো। এটা কিন্তু সিআইডির আওতার মধ্যে না।
কী পদ্ধতিতে গ্রাহক টাকা ফেরত পাবে জানতে চাইলে তিনি বলেন, যে সিস্টেমে গ্রাহক টাকাটা দিয়েছে, এই পেমেন্ট পদ্ধতিটা অনলাইনের মাধ্যমেই হয়। তাই তাকে অনলাইনেই ফেরত দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক থেকে ইনস্ট্রাকশন যাবে। যারা থার্ড পার্টি যেখানে টাকা জমা আছে সেখানে থেকে যারা পেমেন্ট করেছে তাদের কাছে অটোমেটিক পাঠিয়ে দিতে পারবে। এখানে লিগ্যাল ইস্যু আছে তাই আমরা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করছি।
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২চাঁদপুরে শিক্ষা প্রশাসনে জনবল সংকট, একাধিকক গুরুত্বপূর্ণ পদ শূন্য
- ৩রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
- ৪শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৫কুষ্টিয়ায় ২২শে শ্রাবণে কবিগুরুকে স্মরণ
- ৬মায়ের সামনে গাছের সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১
- ৭ইউজিসির নিয়ম অমান্য করেই চলছে বেরোবিতে নিয়োগ-পদোন্নতি
- ৮ভরিতে ১৬৩৩ টাকা বাড়লো সোনার দাম
- ৯বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ১০সূচকের পতনে চলছে লেনদেন
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৫ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৬গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৭কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৮গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ৯বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১০বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার





পাঠকের মতামত