
আইসিসির বড় দায়িত্ব পেলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ফের একবার আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপার্সন হিসেবে এই দায়িত্ব পেলেন প্রিন্স অফ কলকাতা। শুধু সৌরভ নন, একই সঙ্গে তার সাবেক সতীর্থ ভিভিএস লক্ষ্মণকে এই কমিটির সদস্য পদে রাখা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
২০২১ সালে প্রথম এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সৌরভ। গাঙ্গুলি তার সাবেক সতীর্থ অনিল কুম্বলের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। তিন বছর দায়িত্ব পালন শেষ করে কুম্বলে তার পদ থেকে সড়ে দাঁড়ালেন।
গাঙ্গুলি ও লক্ষ্মন ছাড়াও এই কমিটিতে আফগানিস্তানের সাবেক খেলোয়াড় হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক টেম্বা বাভুমা ও ইংল্যান্ডের সাবেক ব্যাটার জোনাথন ট্রটদের মতো ক্রিকেট খেলোয়াড়রা আছেন।
অন্যদিকে, আইসিসির উইমেন্স ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অফ-স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল। তার সাথে এই কমিটিতে আরো আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় আভ্রিল ফাহে ও ক্রিকেট সাউথ আফ্রিকার ফোলেটসি মোসেকি।
উল্লেখ্য, এই কমিটিতে থেকে বিশ্ব ক্রিকেটের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নিতে হয়। বিশেষ করে ডিআরএস প্রযুক্তির উন্নতি, বোলারদের বোলিং অ্যাকশন বৈধ নাকি অবৈধ এই সব না না বিষয় নিয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন।
বিএইচ
- ১ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৬সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৭রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৮যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৯আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ১০দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত