
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নতুন ভাইস চেয়ারম্যানের হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। তিনি সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের স্থলাভিসিক্ত হবেন। আবদুর রহিম খান বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগের দায়িত্বে রয়েছেন।
গতকাল রোববার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, মো. আবদুর রহিম খানকে মন্ত্রণালয়ে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরো এর ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব দেওয়া হলো। ইপিবির সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। ১৯ আগস্ট তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে চলতি বছরের শুরুর দিকে কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিনের অবসরজনিত কারণে নতুন সচিব পদায়ন না হওয়া পর্যন্ত তিনি এই দায়ীত্ব পালন করেন।
- ১বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৩বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৪সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৫দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৬রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ





পাঠকের মতামত