
ইরান আক্রমণ না করতে নিজেই নিজেকে বুঝিয়েছি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।’
গত বৃহস্পতিবার উপসাগরীয় কয়েকটি দেশের কর্মকর্তারা দাবি করেন, সৌদি আরব, কাতার ও ওমান ট্রাম্পকে ইরানে হামলা না চালানোর বিষয়ে ট্রাম্পকে বোঝানোর উদ্যোগ নিয়েছিল। তবে এসব দাবি নাকচ করে ট্রাম্প বলেন, কোনো দেশ বা পক্ষ তাকে প্রভাবিত করেনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজ থেকে ফ্লোরিডার উদ্দেশে রওয়ানা দেওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (ইরান) কাউকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়নি। মৃত্যুদণ্ড বাতিল করেছে। এই বিষয়টাই আমার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে।’
ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ঘোষিত ‘ব্যাপক মৃত্যুদণ্ড’ কার্যকর না করায় দেশটির নেতৃত্বকে প্রকাশ্যে ‘ধন্যবাদ’ও জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানে নির্ধারিত সব মৃত্যুদণ্ড (৮০০র বেশি) বাতিল করা হয়েছে।
ট্রাম্প লিখেছেন, ‘গতকাল যেসব মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, সেগুলো বাতিল করার সিদ্ধান্তকে আমি অত্যন্ত সম্মান করি। এর জন্য ইরানের নেতৃত্বকে ধন্যবাদ।’
গত দুই সপ্তাহ ধরে ইরানে চলমান বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন, আটক হয়েছেন আরও কয়েক হাজার। আটক বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে বলেও খবর ছড়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে।
তবে বুধবার ট্রাম্প জানান, তাকে জানানো হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। এর পরই তিনি সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দেন।
সূত্র: এএফপি
বিএইচ
- ১কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ২জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ৩নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ৪পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৫শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ৬এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত
- ৭রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৮জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা
- ৯মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত