
৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত আর পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে গড়াবে আজ রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল। পাকিস্তান ফাইনালে এসেছে অনেক উত্থান-পতনকে পাশ কাটিয়ে। এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দুটি ম্যাচ হেরেছে পাকিস্তান, দুটিই ভারতের বিপক্ষে। একবার গ্রুপপর্বে, একবার সুপার ফোরে। এবার ফাইনালে পাকিস্তানের প্রতিশোধ নেয়ার শেষ সুযোগ।
পাকিস্তানের সামনে সবচেয়ে বড় বাধা-ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। পুরো টুর্নামেন্টে ভারতের ব্যাটিংকে দানবীয় বানিয়েছেন তিনিই। মিডল অর্ডার ততটা ভয় জাগানিয়া ছিল না।
ফলে অভিষেককে দ্রুত ফেরাতে পারলে পাকিস্তানের বড় দুশ্চিন্তা কেটে যাবে। যদিও তাদের মূল দুশ্চিন্তা নিজেদের ব্যাটিং নিয়েই। পুরো টুর্নামেন্টেই তাদের বোলাররা ম্যাচ জিতিয়েছে। ব্যাটিং ছিল হতাশাজনক। এমনকি বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠা ম্যাচেও পাকিস্তান মাত্র ১৩৫ রান করতে পেরেছিল। ভারতের বিপক্ষে জিততে হলে ব্যাটিংয়ের এই দুর্দশা কাটাতে হবে পাকিস্তানকে।
দুবাইয়ের কন্ডিশনে রাতে ডিউ থাকলে দ্বিতীয় ইনিংসে বোলিং করা কঠিন হতে পারে। ফলে টসটা গুরুত্বপূর্ণ হবে। টস জিতলে আগে বোলিং বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন অধিনায়ক।
এই ম্যাচ কেবল ক্রিকেট নয়—দুই দেশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা ও প্রচণ্ড আবেগ এখানে জড়িত। ভারত টুর্নামেন্টে একক আধিপত্য দেখাচ্ছে। তবে পাকিস্তানও এবার প্রতিশোধের মুডে থাকবে। ফলে জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।
- ১সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০
- ২ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে না: গোলাম পরওয়ার
- ৩মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৬শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৭কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৮ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৯বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ১০হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৭বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১০পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না





পাঠকের মতামত