
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সাথে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৫৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭ টির, দর কমেছে ২৫৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০ টির।
ডিএসইতে এক হাজার ৮৪৮ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৪ কোটি ৭৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৯৬১ কোটি ৭০ লাখ টাকার।
অপরদিকে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৭৫ পয়েন্টে। সিএসইতে ৩১০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির দর বেড়েছে, কমেছে ১৮৪টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ২ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৪পিপলস লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬রবি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত