প্রকাশিত: মার্চ ৭, ২০২৪ ৩:৩৮ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামকে স‌চিব প‌দে প‌দোন্ন‌তি দি‌য়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণাল‌য়ের সচিব হি‌সে‌বে নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করে বুধবার (৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এক বছর চুক্তিতে থাকা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনের চুক্তির মেয়াদ আগামী ৯ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

মো. নবীরুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...