
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৮ জুন নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, নির্ধারিত দিনে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে শুনানি সম্পন্ন করা সম্ভব হয়নি।
দুদকের পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বনির্ধারিত তারিখে শুনানি হওয়ার কথা থাকলেও বিচারকের সময়াভাবে তা পেছানো হয়েছে।
এর আগে ৮ এপ্রিল আসামিদের আদালতে হাজির করতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেজেট প্রকাশ করা হয়। গেজেট জারির পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মামলার পরবর্তী কার্যক্রমের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন এবং একই সঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তরের নির্দেশ দেন।
১৮ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট নিজেদের নামে রেজিস্ট্রি করেন।
এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চলাকালে আসামি শাহ মো. খসরুজ্জামান হাইকোর্টে রিট দায়ের করে তদন্ত স্থগিতের আবেদন করেন। আদালত তার আবেদন আংশিক মঞ্জুর করে তিন মাসের জন্য তদন্ত স্থগিত রাখার নির্দেশ দেয়। পরে চেম্বার আদালতে বিষয়টি উঠলেও দুদক কোনো আদেশ পায়নি।
পরবর্তীতে তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর চলতি বছরের ১৩ জানুয়ারি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
জানা গেছে, অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিএইচ
- ১আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ২সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৫বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৬ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৭চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ৯শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ১০ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী





পাঠকের মতামত