প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১ ৪:২৭ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮০২ বারে ১৭ লাখ ৩৯ হাজার ৪০৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সোনালী পেপারের দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬০৮ বারে ৩ লাখ ৫১ হাজার ২১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৮৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ৭৯৭ বারে ২৭ লাখ ৩৬ হাজার ১০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ৮.০৯ শতাংশ, নেশনাল ফিড মিলের ৭.৬৯ শতাংশ, দেশ গ্রামের ৭.৩৮ শতাংশ, ডেল্টা লাইফের ৭.১১ শতাংশ, আসিবির ৩ শতাংশ, কেডিএস লিমিটেডের ২.৯৮ শতাংশ এবং আইপডিসির ২.৯৭ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...